সারাদেশ

মাদক ও চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসতে হবে

ইমরান আল মাহমুদ (উখিয়া) : মাদক ও চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন: পাঁচ সিটির নির্বাচনের তারিখ ঘোষণা

রবিবার(২ এপ্রিল) বিকেলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের আয়োজিত চোরাচালান এবং আইনশৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় ৩৪ বিজিবি অধিনায়ক বলেন,"সীমান্তে মাদক,গরু সহ বিভিন্ন চোরাচালান রোধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে তা যথাযথভাবে পালনে ৩৪ বিজিবি সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সজাগ রয়েছে। কোনোমতেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের ব্যতয় ঘটতে দিবোনা। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি'র পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সোচ্চার হতে হবে এবং সহযোগিতা করতে হবে। এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।"

সভায় আরও বক্তব্য রাখেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ,ইউপি সদস্য মোহাম্মদ আলম সহ প্রমুখ।

আরও পড়ুন: খাগড়াছড়িতে বিশ্ব অটিজম দিবস পালিত

এসময় সার্বিক তত্বাবধানে ছিলেন তমব্রু বিওপি'র ইনচার্জ সুবেদার আনোয়ার হোসেন সহ বিজিবি সদস্যরা। মতবিনিময় সভা শেষে ৩শ ৫০ জন অসহায় দু:স্থ নারী-পুরুষের মাঝে পবিত্র রমজানের ইফতার বিতরণ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা