সারাদেশ

ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

সান নিউজ ডেস্ক : রাজধানীর বাসাবোতে ট্রাকের ধাক্কায় রিপন (৩৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন : ৩ মাস পরেই মতিঝিলে মেট্রোরেলের যাত্রা!

সোমবার (৩ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা তাকে শেষে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ফের তেলের উৎপাদন কমানোর ঘোষণা

সবুজবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) সবুজার জানান, ভোরের দিকে তিনি বাইসাইকেল চালিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। তিনি কমলাপুর আইসিডিতে গাড়ি ধোলাইয়ের কাজ করতো। যাওয়ার সময় বাসাবো মসজিদগলি এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় রিপন গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আমরা এখনো ওই ট্রাকটিকে শনাক্ত করতে পারিনি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা