ছবি: সংগৃহীত
সারাদেশ

গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক মারা গেছেন।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

রোববার (২ এপ্রিল) বিকেলে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ দিন রাত ১১ টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মৃত হ্লাচিংমং মারমা (২৮) রামগড়ের বৈদ্যপাড়ার থৈইলাপ্রু মারমার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪ টার দিকে মানিকছড়ির কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে কয়েকজন স্বশস্ত্র চাঁদাবাজ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পরিচয়ে চাঁদাবাজি করতে যান। এ সময় এলাকার লোকজন তাদের ধাওয়া করলে একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা গণপিটুনিতে আহত হন।

আরও পড়ুন : সিরিয়ার বিমান ভূপাতিত করল ইসরায়েল

খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে আহত হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১১ টার দিকে আহত হ্লাচিংমং মারমা মারা যান।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব উদ্দিন বলেন, মানিকছড়ি থেকে একজনকে পুলিশ নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন :

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম জানান, চাঁদাবাজ আটক ও মারধরের খবর পেয়ে পুলিশ আহত হ্লাচিংমং মারমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা