সারাদেশ

মুন্সীগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আ'লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ বিএনপির ১০দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো মুন্সীগঞ্জ জেলা বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন করেছে।

আরও পড়ুন: ঝালকাঠি সদর হাসপতালে রোগীদের চরম দূর্ভোগ

শনিবার (১ এপ্রিল) দুপুর সোয়া ২ টার দিকে শহরের উপকণ্ঠের মুক্তারপুর এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

দাবিতে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ড.আসাদুজ্জামান রিপন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক একেএম ইরাদত হোসেন মানু।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহজাহান খান সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, সদর থানা বিএনপির সদস্য সচিব মনির হোসেন, মিরকাদিম পৌর বিএনপির আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, টঙ্গীবাড়ি থানা বিএনপির সদস্য সচিব অপু চাকলাদার, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা।

আরও পড়ুন: ঝালকাঠিতে বিএনপির অবস্থান কর্মসুচী পালিত

আরও উপস্হিত ছিলেন সাবেক সভাপতি সুলতান আহমেদ, ছাত্রদল নেতা আবু সুফিয়ান কাজী বিপ্লব, ভিপি শাহীন মিয়া, শহর যুবদল নেতা এনামুল হক, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম সহ জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা