ছবি: সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুরে নিজ ঘরে ফাঁস নেওয়া এক কিশোরীর ঝুলন্ত মরদেহ আত্মহত্যা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ‘এনটিএ’ পদ্ধতিতে পরীক্ষা

শনিবার (১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার চন্ডিপুর এলাকার এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী রিংকি আক্তার (১০) ঐ এলাকার আব্দুর রশিদের মেয়ে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন : হিরো আলম ডিবি কার্যালয়ে

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছায়েম মিয়া।

রিংকির মা মোসলেমা বেগম জানান, সকালে বড় মেয়ের সন্তান ও রিংকিকে বাড়িতে রেখে অন্যের বাড়িতে কাজ করতে যাই। কয়েক ঘণ্টা পর প্রতিবেশীদের খবরে বাড়িতে এসে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। আমার মেয়ের সাথে আমার রাগারাগির কোনো ঘটনাও ঘটেনি। আমি মেনে নিতে পারছি না, এটা কিভাবে সম্ভব! কী কারণে মেয়ে এমন ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।

আরও পড়ুন : নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

প্রতিবেশীরা বলেন, বেলা ১১ টার দিকে ঐ বাড়ির দরজায় ছোট্ট শিশুকে কাঁদতে দেখে তারা রিংকিকে খুঁজতে থাকেন। এ সময় বাড়িতে ঢুকে ঘরের দরজা খুলে রিংকির ঝুলন্ত মরদেহ দেখে তার মা ও পুলিশকে খবর দেন। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মিথ্যা সংবাদে উসকানি দেওয়ার চেষ্টা

কিশোরীর শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে আসলে এটি আত্মহত্যা নাকি হত্যা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা