ছবি : সংগৃহিত
সারাদেশ
ওয়াফ সোশ্যাল কমিউনিটি

ইমাম ও গ্রামবাসীকে কথা দিয়ে রাখতে পেরেছি

স্টাফ রিপোর্টার: যমুনা নদীর তীরসংলগ্ন আলিপুরে মসজিদ নির্মাণের জন্য ওয়াফ সোশ্যাল কমিউনিটির আয়োজনে পাঁচ হাজার ইট পৌছিয়ে দিয়েছে বি. খন্দকারের ইউজিবি ফাউন্ডেশন।

আরও পড়ুন : কার্ডধারীদের চিনি না দেয়ার অভিযোগ

গত সোমবার (২০ মার্চ) মাসুদ রানা ও মাহাবুব হাসানের প্রতিনিধিত্বে এবং কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় “মসজিদ নির্মাণ প্রকল্প ২০২৩” বাস্তবায়নে ইট পৌঁছে দেয় ইউজিবি গ্রুপ।

আলিপুর গ্রামে মসজিদ নির্মাণের জন্য প্রথম দফায় সহযোগিতা পৌঁছে দেওয়ার পর সুদূর অস্ট্রেলিয়া থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বি. খন্দকার লিখেন, “ইমাম সাহেব ও গ্রামবাসীকে কথা দিয়ে কথা রাখতে পেরেছি এরচেয়ে আনন্দের কিছু নেই।

আরও পড়ুন : এখনও মর্যাদা পাননি ফেনীর ১৬ বীর শহীদ

আলহামদুলিল্লাহ! আমরা যমুনা নদীর পার আলিপুরে মসজিদ নির্মাণের জন্য প্রথম দফায় আমরা পাঁচ হাজার পিস ইট দুই ট্রাকে পৌঁছে দিয়ে এসেছি।

আমাদের এই প্রজেক্টে আর্থিক ভাবে সাহায্য করার জন্য Zayn Builders Bangladesh ও নাম প্রকাশে অনিচ্ছুক ভাইদেরকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন : ফেসবুক লাইভে এসে কিশোরের আত্মহত্যা

এছাড়া সার্বিক সহযোগিতা ও একত্রে কাজ করার জন্য কালিহাতী ব্লাড ফাউন্ডেশন কে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়া ব্যক্তিগত ভাবে Masud Rana, Mahbub Hasan কে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের সহযোগিতা না পেলে আমার অনুপস্থিতিতে এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হতোনা।

ধন্যবাদ।”

আরও পড়ুন : শতাধিক মোটরসাইকেল চুরি, উদ্ধার ২৪

প্রসঙ্গত, ইউনাইটেড গ্লোরি অব বাংলাদেশের (ইউজিবি) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বি. খন্দকার সমাজের উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন থেকেই সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

বিশেষকরে করোনা মহামারী চলাকালীন সময়ে দেশজুড়ে গঠনমূলক, সুশৃঙ্খল ও জোড়ালো ভূমিকা রাখেন। দেশের যুবসমাজ নিয়েও তিনি কাজ করে যাচ্ছেন নিয়মিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা