ছাত্রলীগ
সারাদেশ

সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি আপলোড দেওয়া উপজেলা ছাত্রলীগের সেই ভাইরাল নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। জনমনে আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে সোমবার (২৭ মার্চ) দুপুরে বোয়ালমারী থানায় এ মামলা হয়। থানার উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ বাবুল হোসেন বাদি হয়ে এ মামলাটি করেন। মামলার পর পরই শুভ্রদেবকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার দুপুরের পর বোয়ালমারী থানা হেফাজতে আনা হয়।

আরও পড়ুন : জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি

জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং কোমরের পিছনে পিস্তল গুঁজে একটি ছবি শনিবার (২৫ মার্চ) নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।

তিনি ক্যাপশনে লেখেন, ‘দিবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।’ ফেসবুকে ছবি ছাড়ার পর পরই এলাকায় হৈচৈ শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরই ভুল বুঝতে পেরে নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্টসহ ছবিটি তুলে নেন তিনি।

আরও পড়ুন : জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

এ বিষয়ে শুভ্রদেব সিং বলেন, ‘স্থানীয় ঐতিহ্যবাহী কাটাগড় মেলা থেকে ভাইয়ের ছেলের জন্য একটি খেলনা পিস্তল কিনি। শখের বসে সেই খেলনা পিস্তলটি কোমরে গুঁজে ছবি তুলে পোস্ট করি। এরপর নানান জন নানান রকম কমেন্ট করায় ছবিসহ পোস্টটি মুছে ফেলি। এটি ভুল হয়েছে, এভাবে ছবি তুলে দেওয়া ঠিক হয়নি, আমরা তো মানুষ; ভুলতো মানুষই করে।’

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, ‘সে মেলা থেকে খেলনা পিস্তল কিনে শখের বসে ছবি আপলোড করেছিল। একটি বিরোধী চক্র ওই ছবি নিয়ে চক্রান্ত শুরু করে। তারপরও বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তবে সে না বুঝে এটি করেছে।’

আরও পড়ুন : ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ছবি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ছাড়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। যদি সংগঠন পরিপন্থী কোন কাজ হয় তাহলে অবশ্যই তার (শুভ্রদেব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বোয়ালমারী থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, শুভ্রদেব সিংয়ের বিরুদ্ধে সোমবার দুপুরে ডিজিটাল আইনে মামলা হয়েছে। পরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা