ছবি: সংগৃহীত
সারাদেশ

নদীতে নেমে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি : সিলেট জেলায় সুরমা নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : এখনও মর্যাদা পাননি ফেনীর ১৬ বীর শহীদ

সোমবার (২৭ মার্চ) সকালে সুরমা নদীর কিনব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

সিলেট সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এক পথচারী নদীতে ভাসমান অবস্থায় যুবকটিকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আমাদেরকে অবগত করেন। আমাদের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো তাকে উদ্ধার করা যায়নি।

আরও পড়ুন : বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু

এখন পর্যন্ত নিখোঁজ যুবকটির কোনো আত্মীয়স্বজন আমাদের সাথে যোগাযোগ করেনি বা পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

স্থানীরা জানান, জাহেদ আহমদ নামে এক ব্যক্তি কিনব্রিজ দিয়ে যাওয়ার সময় ঐ যুবককে নদীতে ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান। পরে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা