ছবি: সংগৃহীত
সারাদেশ
হোতাসহ গ্রেফতার ৫

শতাধিক মোটরসাইকেল চুরি, উদ্ধার ২৪

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি মোটরসাইকেল।

আরও পড়ুন : হিলিতে আমদানি-রপ্তানি শুরু

রোববার (২৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ‍রুবেল হাওলাদার।

গ্রেফতারকৃতরা হলেন- মূল হোতা মিঠন ধর, শাহেদ (২৬), মোঃ রিপন (৪০), মোঃ খোরশেদ আলম (২৯), মোঃ দিদার হোসেন (৩০), মোঃ নজরুল ইসলাম তাহের (৩০)।

আরও পড়ুন : গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

পুলিশ সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে একের পর এক মোটরসাইকেল চুরি করে আসছে। একাধিক চুরি মামলা ও জিডি তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ।

দুই দিন ধরে টানা অভিযান চালিয়ে শতাধিক মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২৪টি চোরাই মোটরসাইকেল।

আরও পড়ুন : নড়িয়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

পুলিশ আরও জানায়, এই চক্রের আরও একাধিক সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা