সংগৃহীত
সারাদেশ

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে চোর সন্দেহে মো. মামুন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : কমছে মুরগির দাম

রোববার (২৬ মার্চ) বেলা ৩টার দিকে শিশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মামুন মিরপুরের পল্লবী এলাকায় থাকতেন এবং চা বিক্রি করতেন।

পুলিশ জানায়, নিহত মামুন আজ (রোববার) সকালে তার মা ও স্ত্রীর সঙ্গে চিকিৎসা নিতে এসেছিলেন। এসময় শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করলে ওই এলাকার কিছু ব্যক্তি তাকে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : সৌদিতে ১৭ হাজার প্রবাসী গ্রেফতার

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, আমরা খবর পেয়ে শিশু হাসপাতালের সামনে থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতকদের ধরার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা