সারাদেশ

যমুনায় গোসল করতে গিয়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী নামক স্থানে যমুনা নদীতে ৫/৬ জন বন্ধু মিলে গোসল করতে গেলে পানির পাকে সুজয় পাল পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে লিখন পালও আর উঠতে পারেনি পরে বাকি বন্ধুদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হ‌লেন, উপ‌জেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৫) ও র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)। নিহত সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও লিখন ষষ্ঠ শ্রেণি‌র শিক্ষার্থী ছিল এবং তারা দুজনে চাচাতো ভাই।

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা