সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফ আলী (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি

সোমবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে খরনা ইউনিয়নে ফেসকচাপড় গ্রামে গাছে তেঁতুল পাড়তে উঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী আড়িয়া ইউনিয়নের মানিকদিপা ফকিরপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে আশারাফ তার দুই বন্ধু আফজাল ও শাহিনের সঙ্গে পাশের ফেসকচাপড় গ্রামে যান। সেখানে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন আশরাফ। এসময় তেঁতুল গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পাকা রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা আশরাফ আলীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা