সারাদেশ

জমি নিয়ে বিরোধে দুই ভাইকে জখম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় জমি সংক্রান্ত বিরোধে দুজনকে এলোপাথারিভাবে কুপিয়ে মারত্মক জখম করেছে প্রতিপক্ষরা।

আরও পড়ুন : দেশে রাজনৈতিক সংকট নেই

বৃহষ্পতিবার দুপুরে কাঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে তাদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে তাদের অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হল লুৎফর রহমান লিমন নকিব (৩৩) ও রিয়াজ নকিব (৪৫) নামে দু’সহোদর।

আরও পড়ুন : আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

আহতদের স্বজনরা জানান, পুর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কামরুল, সেলিম, মাহফুজ, সাগর, জলিল, জসিমসহ ২০/২৫ জনের একটি দল তাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লিমন নবিক ও রিয়াজ নকিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। এই ফাকে তাদের বাড়িতে পুনরায় হামলা চালিয়ে তার বৃদ্ধ মাসহ কয়েকজনকে আহত করে। এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানিয়েছেন।

এ ব্যপারে কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি। তবে আমি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা