ছবি: সংগৃহীত
সারাদেশ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি : হঠাৎ বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন : উখিয়ায় রোহিঙ্গা যুবক খুন

রোববার (১৯ মার্চ) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুসুফিয়ান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ রাখার নোটিশ দেন।

এদিকে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় তিনশ পর্যটক আটকা পড়েছেন। তবে স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বলে তিনি জানান।

আরও পড়ুন : ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প, নিহত ১৪

চেয়ারম্যান বলেন, শনিবারে (১৮ মার্চ) পর্যটকদের অনেকেই রাত্রিযাপনের জন্য থেকে গেছেন। হঠাৎ বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকে পড়েছেন।

দুর্যোগ না কাটা পর্যন্ত পর্যটকদের আতিথেয়তা দিতে হোটেল কর্তৃপক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা