ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেরা হলো না বাসায়

জেলা প্রতিনিধি : প্রশিক্ষণের জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক অনাদী রঞ্জন মজুমদার।

আরও পড়ুন : মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত ১৭

রোববার (১৯ মার্চ) সকালে গোপালগঞ্জ থেকে ইমাদ পরিবহনের বাসে ওঠেন তিনি।

নিহত অনাদী রঞ্জন মজুমদারের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। প্রায় ২ বছর ধরে গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

আরও পড়ুন : ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প, নিহত ১৪

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মাঝে। অনাদী রঞ্জনের মৃত্যুর খবর শুনে মাদারীপুরে ছুটে গেছেন তারা।

গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার স্টাফ রুদ্র মাহমুদ রাসেল জানান, স্যার সকালে সদর দপ্তরের একটি প্রশিক্ষণে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন। বিকেলেই ফেরার কথা ছিল। আমরা সকাল ১০ টার দিকে খবর পাই স্যার শিবচরে বাস খাদে পড়ে নিহত হয়েছেন। তার এই মৃত্যু আমাদের ব্যথিত করেছে। আমরা মাদারীপুরে লাশ নিয়ে আসতে যাচ্ছি।

আরও পড়ুন : আমি রাষ্ট্রদ্রোহী না, ভুল করেছি

এর আগে রোববার সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা