সংগৃহীত
সারাদেশ

ষড়যন্ত্র করে লাভ হবে না

জেলা প্রতিনিধি : বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

আরও পড়ুন : পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তিনি বলেন, তারা (বিএনপি) কখনো জনগণের দল ছিল না। এরা সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : আমি সব কিছু জানি না, শুনেছি

হানিফ বলেন, বিএনপি গত ১১ বছর ধরে একই কথা বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই।

তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররাতো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।

আরও পড়ুন : মাহিয়া মাহি কারাগারে

কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ’ শিক্ষক অংশ নেন। এ সময় তারা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা