দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ আরোহী
সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিনিধি:

থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন স্বাস্থ্য বিভাগে চাকরি করা দুই ব্যক্তি। রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার সময় পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের পাশে মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কে এম রোকানুজ্জান লিটু মোল্লা (২৮) এবং খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্রাম্মগাতি গ্রামের মৃত এস এম বিল্লাল হোসেনের ছেলে ও খুলনা আবু নাসের হাসপাতালের অফিস সহকারী এসএম শাকিব হোসেন (২৭)।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী ১৫০ সিসি মোটরসাইকেলে করে রোববার রাত ১১টার দিকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে সামনে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তাস্তর করা হয়েছে। খবর পেয়ে খুলনার (চুকনগর) হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি আটক করে চুকনগর নিয়ে যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা