ছবি : সংগৃহিত
সারাদেশ

প্রেমিকের বাড়িতে বিষপান, আটক ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে প্রবাসী প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিকের মা-বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : রাবিতে সাংবাদিকদের মারধর, ক্যামেরা ভাঙচুর

ভুক্তভোগী প্রেমিকার নাম বিবি মরিয়ম (১৯)। সে উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে।

শনিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালাম খানসাবের বাড়িতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : ক্রিকেট ওয়ারিয়র্স বানিয়ারা চ্যাম্পিয়ন

ভুক্তভোগীর পরিবার সূত্রে, দীর্ঘদিন থেকে ওমান প্রবাসী আবুল কালামের সঙ্গে মরিয়মের প্রেম ছিল। মুঠোফোনে তারা যোগাযোগ রাখত। গত বৃহস্পতিবার ৯ মার্চ আবুল কালাম দেশে ফিরেন। এরপর শনিবার প্রেমিক-প্রেমিকা হাতিয়ার সদরে সাক্ষাৎ করেন।

কিন্ত সেখান থেকে কিছু না বলে আবুল কালাম বাড়িতে ফিরে যান। এ ঘটনার জের ধরে একই দিন বিকেলে মরিয়ম তার বড় বোনকে নিয়ে আবুল কালামের বাড়িতে যাান। তাদেরকে দেখে প্রেমিকের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন।

আরও পড়ুন : গাজীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ২

এক পর্যায়ে বাকবিতন্ডার জেরে প্রেমিক আবুল কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তখন সেখানে সঙ্গে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় বোন মর্জিনা বেগম ৬জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

আরও পড়ুন : ২১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকের মা-বোনকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। তরুণীর শরীরে হালকা আঘাতের চিহৃ রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা