সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আরিফুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, সেলিম নামের অপরজনকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মৃত অন্যজনের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সীতাকুণ্ডে গোডাউনের আগুন

গাজীপুর সদর থানা পুলিশের ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, রাত ২টায় সালনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। খবর পেয়ে মর্গে এসে দুইজনের মরদেহ পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা