সারাদেশ
সীতাকুণ্ডে গোডাউনে অগ্নিকাণ্ড

২১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

সান নিউজ ডেস্ক: প্রায় ২১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন। রোববার (১২ মার্চ) সকাল ৭টায় আগুন নির্বাপিত হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন: ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ

তিনি বলেন, আগুন নিভে গেছে। তবে এখনো কিছু ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুন পুরোপুরি নিভে যাওয়ার ব্যাপারে ঘোষণা দেওয়া হয়নি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট ১৮টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করেছে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছোট কুমিরা এলাকার নেমসন কনটেইনার ডিপোর পাশে অবস্থিত ইউনিটেক্স গ্রুপের ওই তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন: ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ: রাবির প্রশাসনিক ভবনে তালা

সেনাবাহিনীর ইউনিট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদের বক্তব্য উদ্ধৃত করে এনডিসি তৌহিদুল ইসলাম বলেন, ইউনিটেক্সের গোডাউনে তুলার পরিমাণে বেশি (২৭০০ টন) হওয়ায় গোডাউনের এক অংশে আগুন নির্বাপণের পর সেটা স্তূপ হয়ে কিছুক্ষণ পর আবার স্তূপের নিচ থেকে আগুন আরেক অংশে ছড়ায়। আগুন নিয়ন্ত্রণের এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রায় ১০ একর আয়তনের গোডাউনের চারদিকের দেয়াল বুলডোজার দিয়ে ভেঙে চতুর্দিক থেকে ফায়ার টেন্ডার (পানি ছড়ানোর মেশিন) প্রবেশ করানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা