ছবি : সংগৃহিত
সারাদেশ

গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ৩

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের নাছির উদ্দিন মোল্লা (৪৮), হাফিজুর রহমান (৪৫) ও জাহিদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন : নিরপেক্ষ নির্বাচন হলে পরাজয় হবে

শনিবার (১১ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা ও গাজিপুরের বিভিন্ন এলাকায় টানা তিনদিন ধরে পরিচালনা করা ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও একটি কম্পিউটার কিবোর্ড জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বরগুনার মৃত চান মিয়ার ছেলে নাছির উদ্দিন মোল্লা, গাজিপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ও ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার এলাঙ্গী গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহিদুল ইসলাম।

আরও পড়ুন : বাসচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

গত বছরের ২৯ নভেম্বর গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ীর মেসার্স উচ্ছাস তরঙ্গ ট্রেডার্সে ডাকাতির ঘটনা ঘটে। নগদ ৩ লক্ষ ৮ হাজার ৯৬ টাকা, একটি ৫০ হাজার টাকা মূল্যের কম্পিউটারের সিপিইউ, ২০ হাজার টাকা মূল্যের একটি এইচ পি প্রিন্টার, নাইড গার্ডের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও ১০ লক্ষ ২৪ হাজার ৬৬২ টাকা মূল্যের ২৫টি সিগারেট কার্টুন নিয়ে যায় ডাকাতগণ।

এছাড়াও চলতি বছরের ২২ জানুয়ারি গভীর রাতে গাইবান্ধা পৌর এলাকার মাস্টারপাড়ার মেসার্স সবুর এ্যান্ড ব্রাদার্স থেকে ৫ লক্ষ ১০ হাজার টাকার মেরিস সিগারেট চুরি হয়। এসব ঘটনায় পলাশবাড়ী ও সদর থানায় দুইটি মামলা হয়।

আরও পড়ুন : মেয়ের ভিডিও ভাইরাল, মায়ের আত্মহত্যা

গাইবান্ধা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান মোল্লার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম টানা তিনদিন ঝটিকা অভিযান পরিচালনা করে ঢাকা ও গাজিপুর থেকে তাদেরকে গ্রেফতার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা