সারাদেশ

এক পরিবারের ৮ জনের ইসলাম ধর্ম গ্রহণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে সনাতন ধর্মালম্বী মানিক লাল রবিদাস (৬০) সহ তার পরিবারের আট সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আরও পড়ুন: বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

গত বছর তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেও বিষয়টি এতোদিন গোপন ছিল। মঙ্গলবার (৭ মার্চ) পবিত্র শবে বরাতের রাতে ওই পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে নামাজ আদায় করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এ খবরটি ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় মুসলমানগণ তাদেরকে অভিনন্দন জানান।

জানা গেছে, মানিক লাল রবিদাস স্থানীয় শাহগঞ্জ বাজারে একজন বাইসাইকেল মেকানিক ছিলেন। গত বছর ১৭ নভেম্বর ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করে তিনি ও তার স্ত্রী, ছেলে-মেয়েসহ সাতজন ধর্মান্তরিত হন।

এর আগে সৌদি প্রবাসী ছেলে সুমন চন্দ্র দাস ২০১৬ সনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন-মানিক লাল রবিদাস- মোঃ মানিক মিয়া, তার স্ত্রী শ্রীমতি নিয়তি রানী- মোছাঃ ফাতেমা আক্তার, ছেলে সুমন চন্দ্র দাস- সুমন

মিয়া, সুজন রবিদাস- সিয়াম আহম্মেদ সুজন, হৃদয় চন্দ্র দাস-মোঃ হৃদয় হাসান, মনির চন্দ্র দাস- মাহিম আহমেদ মনির, দুর্জয় চন্দ্র দাস- আইমান আহমেদ ও মেয়ে সীমা রানী-জান্নাতুল মাওহা।

মানিক মিয়া জানান, তিনি এবং তাঁর পরিবারের লোকজন আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। স্থানীয় মুসলমানদের ধর্মীয় বিভিন্ন যোগদান করে তারা বুঝতে পারেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষের দুনিয়া ও আখেরাতের একমাত্র মুক্তির পথ। তাই আদালতে এফিডেভিট করে ও মসজিদের ইমামের কাছে কালিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বিষয়টি এতোদিন তারা গোপন রেখেছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় মসজিদে পবিত্র শবে বরাতের নামাজ আদায়ের পর ঘটনাটি জানাজানি হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা