ফাইল ছবি
সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা নেতা খুন

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭) নামের আরও এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: মরদেহের খোঁজে ডগ স্কোয়াড

বুধবার (৮ মার্চ) দুপুরে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতার নাম সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা। তিনি উখিয়ার কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্যাম্পের এক বাসিন্দা বলেন, হেড মাঝি ক্যাম্পে আরসার বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়-ভীতির মধ্যে রয়েছেন।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সৈয়দ হারুন উর রশিদ বলেন, হোসেন সকালে ঘর থেকে বের হলে আরসা নামধারী একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা