সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭) নামের এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ ব্লকে ঘটনাটি ঘটে।

আররও পড়ুন : স্ত্রী-ছেলের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

নিহত সৈয়দ হোসেন একই ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে একদল মুখোশধারী বাড়িতে হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে পেয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আসঙ্কাজনক অবস্থায় সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আররও পড়ুন : ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আরসা সদস্যদের অপকর্মের প্রতিবাদ করায় এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করছে তারা।

এক দিনের ব্যবধানে দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা এটি। এর আগে গত সোমবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামে এক রোহিঙ্গ নেতাকেও হত্যা করে দুর্বৃত্তরা।

আররও পড়ুন : ইঁদুর মারার ফাঁদে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মুখোশধারী দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা