সারাদেশ

বগুড়ায় ১ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় এক কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আরও পড়ুন: গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ৮

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- শেরপুরের চণ্ডেশ্বর গ্রামের তছলিম উদ্দিন তছু। আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- চণ্ডেশ্বর গ্রামে ফারুক ও টুনিপাড়া গ্রামের আব্দুল আলিম।

আরও পড়ুন: মিয়ানমারে সেনাবাহিনীর তান্ডবে নিহত ১৭

জানা গেছে, নিহত আনিছুর রহমান চণ্ডেশ্বর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে ছিলেন। ২০১৭ সালের ১২ জুন দুপুরে দোকানের ভেতরে চাকু দিয়ে কুপিয়ে ও স্টাম্প দিয়ে পিটিয়ে আনিছুরকে আহত করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই দিন নিহতের মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট নাছিমুল করিম হলি বলেন, আসামিদের সঙ্গে আনিছুরের দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ছিল। এর ধারাবাহিকতায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে। সেটি নিয়ে বিচার-সালিশও বসে। কিন্তু মীমাংসা হয়নি। এরই জের ধরে আনিছুরকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের পর ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জুলাই চার্জশিট দেয় পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা