সারাদেশ

নোয়াখালীতে মাংস-ডিমের বাজারে অভিযান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাংস-ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন: অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান

মঙ্গলবার (৭ মার্চ) সকালের দিকে উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহজাহান ব্রয়লারকে ৩ হাজার টাকা, রনি মাংসের দোকানকে ১ হাজার টাকা, আব্দুর রব এন্ড সন্সকে ১ হাজার টাকা, হাজী সফিউল্লাহ এন্ড ব্রাদাসকে ১ হাজার টাকা, ফাতেমা পোল্ট্রিকে ২হাজার টাকা, নুরুল ইসলাম মাংসের দোকানকে ১ হাজার টাকা এবং জান্নাত ব্রয়লারকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

আরও পড়ুন: মিয়ানমারে সেনাবাহিনীর তান্ডবে নিহত ১৭

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি বলেন, অভিযানে অসাধু ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদফতর অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি টিম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা