ছবি: সংগৃহীত
সারাদেশ

২য় স্ত্রী হত্যা, স্বামী ও প্রথম স্ত্রীর মৃত্যুদণ্ড 

জেলা প্রতিবেদক : ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুরে দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুনকে ১ লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড দিয়েছে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান-এর আদালত।

আরও পড়ুন : মশার উপদ্রবে অতিষ্ঠ টাঙ্গাইলবাসী

মঙ্গলবার (৭ মার্চ) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত মাজেদা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে ডিম ও তরকারি ব্যবসা করতেন।

আরও পড়ুন : সাজেক-দীঘিনালা সংযোগ সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

সেই সূত্র ধরেই শহিদুলের সাথে তার সম্পর্ক হয়। পরে প্রথম স্ত্রী থাকার পরেও তাকে বিয়ে করে রামচন্দ্রপুরের নিজ বাড়িতে সংসার করতে থাকেন শহিদুল। বিয়ের কিছুদিন পর মাজেদা খাতুনের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন শহিদুল ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন। এ সময় মাজেদা খাতুনের ওপর নির্যাতন শুরু হয়।

পরবর্তীতে ২০১২ সালের ২৩ জানুয়ারি রাতে ঘুমন্ত মাজেদা খাতুনের শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেন শহিদুল ও তার প্রথম স্ত্রী।

আরও পড়ুন : ৫ মণ নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ

এ সময় প্রতিবেশীরা মাজেদা খাতুনকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে মাজেদা খাতুন পুলিশকে ঘটনার জবানবন্দি দেন।

আরও পড়ুন : সেই ইউএনও মনোয়ার প্রত্যাহার

এ ঘটনায় স্থানীয়রা শহিদুল ও তার প্রথম স্ত্রীকে আসামি করে থানায় মামলা করেন। এখন পর্যন্ত আসামিরা পলাতক রয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা