সারাদেশ

নোয়াখালীতে ড্রেনে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালী (প্রতিনিধি) : নোয়াখালীর চাটখিলে ড্রেনের ভিতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন :মানিকছড়িতে তামাক চুল্লীতে অভিযান

নিহত আব্দুল মান্নান (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।

মঙ্গলবার (৭মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানায়, গতকাল এশার নামাজের পর জেঠা বাড়ির পাশের দোকানে চা খেতে যায়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে কল করলে রিং হয় কিন্ত রিসিভ হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান। এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : কনস্টেবল নিয়োগে প্রক্সি দিতে গিয়ে আটক

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা