ছবি: সংগৃহীত
সারাদেশ

তেলবাহী ওয়াগন ও বাস সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ইপিজেড থানার এয়ারপোর্ট রোডে তেলবাহী রেল ওয়াগনের সাথে বাসের সংঘর্ষে এক পয়েন্টম্যানসহ ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঐতিহাসিক ৭ মার্চ আজ

সোমবার (৬ মার্চ) রাতে এয়ারপোর্ট রোডের মেঘনা পেট্রোলিয়াম ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আজিজুল হক (৩০) বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান, অন্য দুজন বাসের যাত্রী আসাদুজ্জামান (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক জানান, এয়ারপোর্ট রোডে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের স্থাপনাগুলোতে থেকে জ্বালানি তেল পরিবহনের জন্য রেলের সংযোগ রাস্তা রয়েছে। রেলের এসব রাস্তা অন্যান্য গাড়ি চলাচলকারী রোডটির ওপর দিয়ে আড়াআড়িভাবে ডিপোতে যায়।

সোমবার রাতে তেলবাহী ওয়াগন আসার সময় রেলের পয়েন্টসম্যান সিগন্যাল দিলেও চালক বাস না থঅমিয়ে রেলের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে বাসের দুই যাত্রী ও রেলের পয়েন্টসম্যান গুরুতর আহত হন।

আরও পড়ুন : মৃত্যুতে শীর্ষে তাইওয়ান

পরে স্থানীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা