ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি :মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

আরও পড়ুন : নিউইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

রোববার (৫ মার্চ) ভোরে গজারিয়ার বাউশিয়া পাখির মোড় এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার উত্তর বলরামপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৭) ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে হোসাইন (১০)।

আরও পড়ুন : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলো- কুমিল্লার তিতাস থানা বলরামপুর গ্রামের আক্তার হোসেন (৩৯), গিয়াস উদ্দিন (৫০), মোমেন (৩৫), ইশাসহ (১৪) কমপক্ষে ১১ জন।

আরও পড়ুন :

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম জানান, কুমিল্লাগামী একটি মাইক্রোবাস বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের ২ জন আরোহী গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১১ আরোহী গুরুতর আহত হন।

আরও পড়ুন :

নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। বাস ও মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা