ছবি: সংগৃহীত
সারাদেশ

অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সবশেষ তথ্যমতে ৬জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০জন আহত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার (৪ মার্চ) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ প্ল্যান্ট নামে অক্সিজেন প্ল্যান্টটি বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরনে ৬জন নিহত এবং ২২জন আহত হয়। আহতদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়্।

আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

অক্সিজেন প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা বলছেন, অক্সিজেন প্ল্যান্টের আশপাশের বাসিন্দারা বলছেন, অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে কয়েক দফা বিস্ফোরণ হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এতে প্ল্যান্টের আশপাশের অনেক ঘরবাড়ির দরজা-জানালার কাঁচ ভেঙে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকে ছোটাছুটি শুরু করে।

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৫ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলের আশপাশের অন্তত চার বর্গকিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। এ ঘটনায় বহু হতাহত হয়।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা