সারাদেশ

সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। । এদিকে, আগুনে নিহত বেড়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যায়নি। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, ৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। তাদেরকে হাসপাতালে আনা হচ্ছে।

পুলিশের সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সীতাকুণ্ড স্টেশনের অগ্নিনির্বাপক মো. ফজলে রাব্বী গণমাধ্যমকে বলেন, ৪টা ৪০মিনিটে আমাদের কাছে খবর আসে। সঙ্গেসঙ্গে আমাদের দুটি গাড়ি এবং কুমিরার ইউনিটও ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আরও পড়ুন : ওমরাহ পালন নিয়ে সুখবর!

এর আগে গত বছরের ৪ জুন রাতে এই এলাকার একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫০ জনের প্রাণহানি হয়, আহত হন দুই শতাধিক জন। চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকাকে ভারী শিল্প গড়ে উঠেছে। এখানে জাহাজ ভাঙা শিল্প, অক্সিজেন প্ল্যান্ট, ইস্পাত শিল্প গড়ে উঠেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা