সংগৃহীত
সারাদেশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭০

রাশেদ জামান, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ইজতেমা শেষে ফেরার পথে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন বাসযাত্রী নিহত হয়েছেন।

এর মধ্যে বোদা উপজেলায় বাস খাদে পড়ে ২ জন এবং ট্রাকের ধাক্কায় আরেক বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুই দুর্ঘটনায় প্রায় ৭০ বাসযাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : ফিলিপাইনে বন্দুক হামলায় নিহত ৬

শনিবার (৪ মার্চ) দুপুরে বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় এবং দেবীগঞ্জ উপজেলায় লক্ষিরহাট এলাকার পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার দরগাছ গ্রামের তমিজ উদ্দীন (৬০), একই উপজেলার পিঠাখাওয়া খাগতপাড়া গ্রামের হাসিবুল ইসলাম (৩২) এবং পঞ্চগড় সদর উপজেলার সারে নয় মাইল বিরাজোত গ্রামের তপন (২৫)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ও দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন পৃথক এ দুর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত ৫

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জে তিন দিনব্যাপী ইজতেমা শেষে বাসযোগে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে চলন্ত একটি বাসের টায়ার বিস্ফোরণ হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে মুসল্লিরা গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তমিজ উদ্দীন মারা যান। হাসিবুল নামে আরেক যাত্রীকে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলার লক্ষিরহাট এলাকায় মহাসড়কে ইজতেমার যাত্রীবাহী আরেকটি বাসের পেছনে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলে তপন নামে এক যুবকের মৃত্যু হয়।

আহতদের দেবীগঞ্জ ও বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ও দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান, দেবীগঞ্জ এলাকা থেকে আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাত শেষ করে বাড়ি ফেরার পথে দুইটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৩ জন নিহত হন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে বলেও জানান তারা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা