ছবি : সংগৃহিত
সারাদেশ

বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মুখ বাধা লাশ উদ্ধার

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে ইটালি প্রবাসীর স্ত্রীর মুখ বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে গৃহবধু আকলিমাকে।

আরও পড়ুন : পার্বত্য আবৃত্তি উৎসব পালিত

পুলিশ ও পারিবারিক সুত্রে, জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের ইটালি প্রবাসী শাহালম ফকিরের স্ত্রী আকলিমা আক্তার একমাত্র ছোট মেয়ে সাদিয়া(৬) নিয়ে বসবাস করতো।

শুক্রবার (৩ মার্চ) সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে ডাকাডাকি করলেও ঘুম না ভাঙ্গায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে। পাড়া প্রতিবেশীরা এসে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেয়।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, ওসি মোঃ আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) মোঃ আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে।

আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : ঈশ্বরদীতে দুই বাংলার মিলন মেলা

শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শ্বাসরোধ করা হয়েছে আকলিমাকে। তদন্ত ও অভিযান চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা