সারাদেশ

পার্বত্য আবৃত্তি উৎসব পালিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি ও চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট কতৃক আয়োজিত "গৌরবের ৩১ বছর" এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত পার্বত্য আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

শুক্রবার (৩ মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ দিবসটি উদযাপন করা হয়। শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রামের সম্মিলিত নৃত্য পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থাপনা করেন সম্মিলিত আবৃত্তি জোটের অর্থ সম্পাদক অনির্বাণ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, আলোচনা সভা শেষে সম্মাননা স্বারক প্রদান ও আবৃত্তিশিল্পীদের আবৃত্তি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের সমাধান মেলেনি

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, বিশিষ্ট লেখক, গবেষক ও নাট্যকার মৃত্তিকা চাকমাসহ চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের আবৃত্তিশিল্পী ও কলাকৌশলী সহ অনেকেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা