সংগৃহীত
সারাদেশ

কন্যাশিশুকে হত্যার অভিযোগে বাবা আটক

সান নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে এক বছরের কন্যা শিশুকে মাটিতে আছাড় দিয়ে হত্যার অভিযোগে ওই শিশুটির বাবা রহিম মিঝিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবা মানসিক ভারসাম্যহীন বলে জানায় স্বজনরা।

আরো পড়ুন : এক ছাগলের ৬ ছানা !

মৃত শিশুটির নাম রোবেনা আক্তার। রোবেনা কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের মিজি বাড়ীর মাছ ব্যবসায়ী রহিম মিঝির ২য় সন্তান ছিল।

পুলিশ ও স্বজনরা জানায়, সন্ধ্যায় শিশু রোবেনাকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় মতিরহাট বাজার উদ্দেশ্য বের হয় তার বাবা রহিম। পথে নিজের কন্যা সন্তানকে মাথায় তুলে মাটিতে আছাড় দেয় সে। ঘটনাটি স্থানীয় লোকজন দেখে তাড়া করলে শিশুটির বাবা একটি বটগাছে উঠে পড়ে।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : বড়শিতে ধরা পড়ল শাপলা পাতা মাছ

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, বাজারে নিয়ে যাওয়ার কথা বলে পথে তার নিজ বাবা শিশুটিকে আছড়ে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত রহিমকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। সে মানসিক রোগী কিনা সে বিষয়ে তদন্ত চলছে।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা