সারাদেশ

ভোলায় জাতীয় ভোটার দিবস পালন

ভোলা (প্রতিনিধি) : ভোটর হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ স্লোগান নিয়ে জেলায় আজ জাতীয় ভোটার দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুন : শ‌নিবার কাতার যা‌বেণ প্রধানমন্ত্রী

পরেজেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে একজন নাগরিক ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ভোটর হওয়ার জন্য আবেদন করতে পারছেন। এর মাধ্যমে সরকারের ডিজিটাল ব্যবস্থাপনার সুফল আমরা ঘরে বসেই পাচ্ছি। বর্তমানে দেশে প্রায় ১২ কোটি ভোটার রয়েছেন। ছবিসহ ভোটার আইডি কার্ড পৃথিবীর অনেক দেশই করতে পারেনি। তাই এটি আমাদের একটি বড় অর্জন। সরকারের অনেক সেবা কার্যক্রমই জাতীয় পরিচয় পত্রের সাথে জড়িত।

আরও পড়ুন : মুরব্বিয়ানা করতে পারব না

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, জেলা নির্বাচন অফিসার সৈয়দ সফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম প্রমূখ। পরে ভোটারদের মাঝে স্মর্ট কার্ড বিতরণ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা