সারাদেশ

সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

সান নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে।

আরও পড়ুন: বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

আরও পড়ুন: প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ তার ছেলেকে নিয়ে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যায়। পরে স্থানীয়রা ফলিক আহমদকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

জকিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা