ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : যশোর-চুকনগর মহাসড়কে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুই আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন : অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

বুধবার (১ মার্চ) রাত ১১টার দিকে যশোরের মণিরামপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫)। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। একই এলাকার মৃত আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৫)। তিনি মোটরসাইকেল সার্ভিসিংয়ের কাজ করতেন। আহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর কলেজ এলাকায় দুর্ঘটনাকবলিত ৩ মোটরসাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।

পরে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ২ জনের মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত করে জানা যায়নি।

আরও পড়ুন : ফের করোনায় আক্রান্ত পলক

নিহত মাসুদ রানার ভাই রিপন হোসেন বলেন, বুধবার বিকেলে মাসুদ ও রাকিব মোটরসাইকেলের সরঞ্জাম কিনতে যশোর শহরে গিয়েছিলেন। রাতে যশোর থেকে চুকনগরে ফেরার পথে তারা দুর্ঘটনায় পতিত হতে পারেন।তবে আহত ব্যক্তির সম্পর্কে তিনি বলতে পারেননি।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সেখানে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত ব্যক্তিকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা