ছবি : সংগৃহিত
সারাদেশ

পাঁচ বছর অপেক্ষা শেষে ইমরান ও নিকির বিয়ে

নিনা আফরিন ,পটুয়াখালী : র্দীঘ পাঁচ বছর অপেক্ষা শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পটুয়াখালীর বাউফলের মোঃ ইমরান হোসেন ও ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া।

আরও পড়ুন : ফের দখলের মুখে বুড়ি তিস্তা নদী!

বুধবার (১ মার্চ) সকালে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। আইনজীবী মোঃ আল-আমিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

ইমরান হোসেন জানান, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব, একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর বাংলাদেশে আসেন নিকি। তখন ইমরানের বয়স ২১ বছর না হওয়ায় তারা বিয়ে করতে না পারায় ফিরে যান নিকি।

আরও পড়ুন : গোপনে মাদরাসার কমিটি গঠন, নির্বাচনের দাবি

বর্তমানে ইমরান উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

ইমরান বলেন, পাঁচ বছর পর বিয়ের জন্য গত মঙ্গলবার ফের বাংলাদেশে আসেন নিকি। পারিবারিক উদ্যেগে বুধবার দুপুরে তাদের আইনী বিয়ে সম্পন্ন হয়। রাতে গ্রামের বাড়ি বাউফলের দাসপাড়ায় গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে পলাতক দুই আসামি গ্রেফতার

বৃহস্পতিবার দুপুরে বৌভাত অনুষ্ঠিত হবে। ইমরানের বাবার নাম দেলোয়ার হোসেন। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তাঁর মায়ের নাম শ্রীআনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা