সারাদেশ

ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলন

নোয়াখালী প্রতিনিধি : চার দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা।

আরও পড়ুন : পাবনায় দেয়াল ভেঙে জায়গা দখল, বাধা দেয়ায় হুমকি

বুধবার (১ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে স্কুলের গেইটে ও সুপারিনটেনডেন্টের কক্ষের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

দাবি গুলো হলো,স্কুলের সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচার ও পদত্যাগ,শিক্ষকদের সাথে অসদাচরণের বিচার,স্কুলে এমপিও কার্যক্রম চালু করা।

খোঁজ নিয়ে জানা যায়, স্কুলের ৮ জন শিক্ষক ও ২জন কর্মচারী গত বছরের ১৩ নভেম্বর অধ্যক্ষ মো.শাহজাহানের বিরুদ্ধে তৎকালীণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে,পাবলিক পরীক্ষা থেকে উদ্ধৃত টাকা স্কুলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করে সুপারিনটেনডেন্ট শাহজাহান। সুপারিনটেনডেন্ট স্কুলে আইসিটি শিক্ষক পদে সনদ না থাকা সত্ত্বেও তার ভাই আইয়ুব আলীকে নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ দেয় এবং আপন শ্যালক ফিরোজ আলম শিবলুকে ট্রেড ইন্সট্রক্টর (ইলেট্রিক্যাল) পদে নিয়োগ দেয়। ইন্ড্রাট্রিয়াল ট্রেনিয়ের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। শিক্ষকদের সাথে সব সময় শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, এই স্কুলে পড়তে বছরে ১০হজার টাকা দিতে হয়। আমাদের স্কুল ২০১৯ সালে এমপিও ভুক্ত হলেও অদৃশ্য কারণে এখনো এমপিও কার্যক্রম চালু করা হয়না। অধ্যক্ষ এবং তার ভাই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে। তারা স্কুলে পরিবারতন্ত্র গড়ে তুলেছে। আমরা দ্রুত এ সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচারও পদত্যাগ এবং শিক্ষার্থীদের পড়ালেখার খরচ কমানোর দাবি করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের সুপারিনটেনডেন্ট মো.শাহজাহান বলেন,এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেকেছে, সেখানে কথা বলব। আমি অসুস্থ, এ বিষয়ে পরে সরসারি কথা বলব।

আরও পড়ুন : পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও মো.মেজবা উল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। আন্দোলনকারী শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের আলোকে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা