সারাদেশ

স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে সপ্তম শ্রেণী পড়ুয়া জাহিদ (১৩) স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিজ্ঞান ও গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদারের ছেলে।

আরও পড়ুন: প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

নিহতের চাচা শামচুল তালুকদার জানায়, আজ সন্ধ্যার দিকে বাড়তি আয়ের আশায় বাবার ব্যাটারির চালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয় জাহিদ। আমাদের কাছে খবর আসে পাঁচটিকড়ি এলাকায় জাহিদের মরদেহ পাওয়া গেছে। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি।

লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, আজ রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে একটি গলাকাটা রক্তাক্ত অজ্ঞাত মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেই।

আরও পড়ুন: মুরব্বিয়ানা করতে পারব না

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করা হয়। রক্তাক্ত একটি কাচি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা