ছবি : সংগৃহিত
সারাদেশ

ফেনীতে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ ও  প্রতিবন্ধীরা পেল হুইল চেয়ার

ফেনী প্রতিনিধি : মানবতা জেগে উঠুক বিবেকের তাড়নায় এই শ্লোগান নিয়ে ফেনীর ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে কম্পিউটার ও চেয়ার-টেবিল,আসবাব পত্র সহ অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং ছড়ি বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : পলাশবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী'র উদ্বোধন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের চাদঁগাজী স্কুল এ্যান্ড কলেজ মাঠে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেলের ব্যক্তিগত উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও কবি সাহিত্যিক ওবায়দুর রহমান মজুমদার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৪৮ টি চেয়ার ও ৪৮ টি টেবিল, ১৬ টি খাট,একটি কম্পিউটার দেয়া হয় এবং হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ৫০ টি হুইল চেয়ারসহ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ২০ ছড়ি বিতরণ করা হয়।

আরও পড়ুন : বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা প্রমাণ করুক

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুন এর সঞ্চালনায় এবং মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম,মহামায়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্সি মোর্শেদ আলম প্রমূখ।

আরও পড়ুন : বেসিস সফট এক্সপোতে দীপ্ত প্লে

এসময় বক্তারা বলেন, এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। এতে অনাগ্রসর মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখায় আরো মনযোগী হবে। পাশাপাশি অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী নারী ও পুরুষরা হুইল চেয়ার ও ছড়ি পেয়ে অনেক উপকৃত হয়েছেন।সমাজের সকল বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে সমাজে আর অবহেলিত কোন মানুষ থাকবেনা ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা