সারাদেশ

অবৈধ ড্রেজার পাইপ অপসারণে স্মারকলিপি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ি উপজেলায় ঘর-বাড়ির ওপর দিয়ে নেওয়া অবৈধভাবে ড্রেজার পাইপ অপসারণ করার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন এক ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলের বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলার আব্দুল্লাহপুর এলাকার ভুক্তভোগী সজিব আহমেদ।

স্মারকলিপিতে ভুক্তভোগী সজিব আহমেদ জানায়, স্থানীয় নয়ন বেপারি ও সোহেল মৃধা দীর্ঘ তিন বছর যাবৎ তার বাড়ির ওপর দিয়ে ড্রেজার পাইপ স্থাপন করে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: ১০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আব্দুল্লাহপুর লঞ্চঘাট থেকে মাদ্রাসা পর্যন্ত বিভিন্ন মানুষের বাড়ি-ঘরের টিনের বেড়া ভেঙে এবং প্রধান ও এলাকার সড়কের ওপর দিয়ে ড্রেজার পাইপ স্থাপন করে বালু ব্যবসা করেন তারা।

আরও জানা যায়, এমতাবস্থায় বাড়ির ওপর দিয়ে স্থাপন করা ড্রেজার পাইপ অপসারণ করতে বলায় গালিগালাজ ও মারধর করার হুমকি প্রদান করে এবং ড্রেজার পাইপ সরানো হবে না বলে জানায়। অতিদ্রুত ড্রেজার পাইপ অপসারণের জন্য অভিযোগ জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী।

আরও পড়ুন: বিএনপি একুশের চেতনাবিরোধী

ভুক্তভোগী সজিব আহমেদ বলেন, ৩ বছর আগে ২-৩ মাস কাজ করবে বলে ড্রেজার পাইপ দিয়ে আমাদের দেয়াল ভেঙে নিয়েছে তারা। এখন আমরা বাড়ির বাউন্ডারির কাজ করবো। তারা পাইপ সরাচ্ছে না। উল্টো এলাকার চিহ্নিত সন্ত্রাসী দিয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত নয়ন বেপারী বলেন, এ ড্রেজারের পাইপ আমাদের লোকজনের। কিন্তু আমি এ ব্যবসা করি না। পাশের রামপাল ইউনিয়নের লোকজন করেন। অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, কোন ভুক্তভোগীরা অভিযোগ করছে, বিষয় দেখবো?

আরও পড়ুন: আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী মু. রাশেদুজ্জামান বলেন, আমি বিষয়টি অবগত নই। বিষয় দেখে ব্যবস্হা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা