সারাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ভুয়া কবিরাজ আটক

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি) : মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন এলাকা থেকে দুইজন প্রতারক ভুয়া কবিরাজ কে আটক করা হয়েছে।

আরও পড়ুন : কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সভা অনুষ্ঠিত

গত (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার সময় গোমতি ইউনিয়নের গড়গড়িয়া এলাকা থেকে তাদের আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি, পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের স্হানীয় বাসিন্দা মৃত-ছিদ্দিক আহমেদ এর ছেলে নুরুলইসলাম(৬৪) একই এলাকার মৃত-দেলোয়ার হোসেনের ছেলে মো. ইলিয়াছ (৫২)।

জানা যায়, দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনে একজন সন্তান হয়নি আমির হোসেন-সুমী আক্তার দম্পতির, একটি সন্তানের আশায় মরিয়া হয়ে ভুয়া কবিরাজ কে তাদের বাড়িতে আসার জন্য বলেন,প্রতারক কবিরাজ সেজে গত মঙ্গলবার রাতে তাদের বাড়িতে আসে,তাদের চিকিৎসায় সন্তান হবে এমন আশ্বাসের উপর বিশ্বাস করেন দম্পতি,রাত ১১ সময় তাদের দুধের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে তাদের খেতে দেন,ঔষধ মিশ্রিত দুধ পান করার পরেই তারা মাটিতে লুটিয়ে পড়েন,

এসময়,মাথা ব্যাথায় প্রচন্ড চিৎকারে বড় ভাই ও প্রতিবেশী আসার উপস্হিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করে,পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের কে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনার পরেই, অজ্ঞান অবস্থায় তাদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : কোরআন পোড়ানো অভিযোগে যুবক গ্রেফতার

এ বিষয়ে,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, আটককৃত ব্যক্তিদের কাছ থেকে চেতনা নাশক ঔষধ জব্দ করা হয়েছে,এবং আমির হোসেন এর বড় ভাই মো. ময়নাল হোসেন বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে###

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা