সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা ও দায়রা জজ'কে সংবর্ধনা

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জে নব যোগদানকৃত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান'কে সংবর্ধনা দিয়েছেন জেলা আইনজীবী সমিতি। বুধবার সকাল ১০টার দিকে আইনজীবী সমিতির সভা কক্ষে সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে উপ-নির্বাচন ২৭ এপ্রিল

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো.জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কয়েজুন্নেছা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ বিচারক খালেদা ইয়াসমিন উর্মি।

আরও উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মতিন (পিপি), অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন, অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্ প্রমুখ।

আরও পড়ুন : বিদ্যালয়ের গেইট ভেঙে ২ শিক্ষার্থী আহত

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আদালতের সকল বিচারক ও আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য সহ আইনজীবী সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা