প্রতীকী ছবি
সারাদেশ

আন্দরকিল্লায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের আন্দরকিল্লায় সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সমবায় মার্কেটের লেদ মেশিনের একটি দোকান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একটি লেদ মেশিনের দোকান থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ৩/৪ টা প্রিন্টিং ও প্রেসের দোকানসহ পাশের তিন তলা বিল্ডিংয়ের এবি সার্জিক্যাল স্টোরে কেমিক্যাল মজুত থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের উসকানি দিচ্ছে পশ্চিমারা

খবর পেয়ে চট্টগ্রামের আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকানন স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি দোকানের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা