সারাদেশ

খাগড়াছড়িতে ভারতীয় গরু জব্দ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (রামগড় জোন) সদস্যরা ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসা একটি পিকআপসহ কয়েকটি ভারতীয় গরু জব্দ করেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে কয়লারমুখ চেকপোষ্টের ভাংগা টাওয়ার নামক স্থান থেকে গাড়ি ও কাঠ জব্দ করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী সদস্যরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টের একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের ভাংগা টাওয়ার থেকে মালিকবিহীন ভারতীয় ৯টি বড় গরু, ৫টি ছোট বাছুর এবং ১টি পিকআপ গাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃত গাড়ী ও ভারতীয় গরু সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা