হোটেল
সারাদেশ

হোটেল থেকে লাফিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেলের ১১ তলার ব্যালকনি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম হাসান শাহীন (৪৮)। তিনি ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের উসকানি দিচ্ছে পশ্চিমারা

মতিঝিল থানার ওসি মিজানুর রহমান জানান, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিংগারপ্রিন্ট শনাক্ত করে শাহীনের স্বজনদের খবর দেয়। তার দুই ভাই হাসান সাব্বির ও আদিল রেজওয়ান এসে লাশ শনাক্ত করেন। তিনি লাফ দেওয়ার পর নিচে না পড়ে ওই ব্যালকনিতে পড়েন।

অবিবাহিত শাহীন গুলশানে ভাইয়ের বাসায় থাকতেন। ওসি বলেন, হতাশাগ্রস্ত হয়ে শাহীন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ভাষা শহীদদের আমরা ভুলিনি

ময়নাতদন্তের জন্য হাসান শাহীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা