ছবি : সংগৃহিত
সারাদেশ
মহান একুশে ফেব্রুয়ারি

ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁও বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্থদের ত্রাণ পাঠালেন হাসনা মওদুদ

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

এরপর জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান।

আরও পড়ুন : আইডিইবি নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

একইভাবে ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলা প্রশাসন মঞ্চ বেদীতে পুস্পার্ঘ অর্পন করে। রুহিয়া থানা আওয়ামী লীগ রুহিয়া ডিগ্রী কলেজ মাঠে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা